ঢাকা, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬

প্রথমবার ওটিটিতে তাহসান, থাকছেন মিথিলাও

বাংলাদেশের বিনোদন জগতে প্রায় সবখানে পদচারনা আছে তাহসান খানের। সঙ্গীত, টিভি নাটক, সিনেমা এবং সঞ্চালনার পর এবার এই তারকাকে দেখা যাবে ওটিটি প্লাটফর্মেও। শিগগিরই একটি সিরিজে অভিনয় করতে দেখা যাবে, যেখানে আবার আছেন তারই সাবেক স্ত্রী মিথিলা।


সম্প্রতি ওটিটি প্ল্যাটফরম চরকির ফেসবুক পেজে একটি পোস্ট করা হয়, যেখানে দেখা যায় একজন ক্রিকেটার হলুদ রঙের জার্সি পরে মাথায় হেলমেট ও হাতে ব্যাট নিয়ে দাঁড়িয়ে আছেন, কিন্তু তার চেহারা ঠিকমতো বোঝা যাচ্ছে না। ছবির ওপরে লেখা ছিলো ‌‘কে আসছে চরকিতে?’ এরপর থেকেই সোশ্যাল হ্যান্ডেলে এই পোস্ট নিয়ে চলতে থাকে নানা গুঞ্জন।


সোমবার (৩ জুন) চরকির সিইও রেদওয়ান রনি পরিষ্কার করলেন সেই গুঞ্জন। তিনি জানিয়েছেন, পোস্টারের সেই ক্রিকেটার হলেন তাহসান খান। আরিফুর রহমানের পরিচালনায় ‘বাজি’ সিনেমায় ক্রিকেটারের চরিত্রে দেখা যাবে তাকে। ক্রিকেটে বাজি ও বাজির প্রভাব ঘিরেই গড়ে উঠেছে এর গল্প।


সাসপেন্স ড্রামা ঘরানার এই সিরিজে তাহসান-মিথিলা ছাড়াও অভিনয় করেছেন মিম মানতাসা, মনোজ প্রামাণিক, নাজিয়া হক অর্ষা, শাহাদাৎ হোসেন, পার্থ শেখ, তাসনুভা তিশা, আবরার আতহারসহ অনেকে।

ads
ads
ads

Our Facebook Page

↑